ডেলিভারি নীতি
সর্বশেষ হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬
১. কী পাঠানো হয়
আমাদের সব প্রোডাক্ট ডিজিটাল। কোনো শারীরিক জিনিস বা কুরিয়ার নেই, তাই কোনো ডেলিভারি চার্জও নেই, আর বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কেনা যায়।
- ই-বুক: PDF ফাইলের ডাউনলোড লিংক।
- ভিডিও এডিটিং রিসোর্স: একটা PDF, যার ভেতরে প্রতিটা সংগ্রহের Google Drive ডাউনলোড লিংক।
২. কখন পৌঁছায়
পেমেন্ট গেটওয়ে পেমেন্ট নিশ্চিত করার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হয়। সাধারণত কয়েক মিনিটের মধ্যে ইমেইল পৌঁছে যায়।
- অর্ডারে দেওয়া ইমেইলে ডাউনলোড লিংকসহ একটা ইমেইল যায়।
- পেমেন্টের পরের পেজেও সাথে সাথে ডাউনলোড বাটন দেখানো হয়।
- ৩০ মিনিটের মধ্যে ইমেইল না পেলে আগে Spam / Promotions ফোল্ডার দেখুন। তারপরও না পেলে আমাদের জানান।
৩. ডাউনলোড লিংক
- প্রতিটা অর্ডারের লিংক আলাদা, আর ৩০ দিন কাজ করে।
- ফাইলটা নামিয়ে নিজের ফোন বা কম্পিউটারে রেখে দিন। একবার নামালে সেটা আজীবন আপনার।
- ৩০ দিন পরে আবার লাগলে জানান, যাচাই করে নতুন লিংক পাঠানো হবে।
- ভিডিও এডিটিং রিসোর্সের ফাইলগুলো বড়। একটা একটা করে ডাউনলোড করুন, আর WinRAR বা 7-Zip দিয়ে unzip করুন।
৪. পেমেন্ট আটকে গেলে
টাকা কেটেছে কিন্তু প্রোডাক্ট আসেনি? ট্রানজ্যাকশন আইডি (TrxID) আর যে নম্বর থেকে পেমেন্ট করেছেন, তা support@hustlersdigitall.com বা WhatsApp ০১৩১৬-৭৯৫৮৫৪-এ পাঠান। যাচাই করে প্রোডাক্ট পাঠিয়ে দেব। তাও না পারলে কী হয়, তা রিফান্ড নীতিতে লেখা আছে।